'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

'টমাস পড়শি'তে আপনাকে স্বাগতম:

এম. নুরুজ্জামান (টমাস), উদ্যোক্তা, গ্রাফিক্স টমাস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। স্বত্বাধিকারী, পড়শি কম্পিউটারস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। মুঠোফোন:- / ০১৮২০-৫৬৪৩০৫।

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

রকেট থেকে বিকাশ ও নগদে টাকা ট্রান্সফার করবেন কীভাবে?

 রকেট থেকে বিকাশ ও নগদে টাকা ট্রান্সফার করার উপায়।

আসসালামু আলাইকুম।

প্রিয় পাঠকবৃন্দ, কেমন আছেন সবাই?

আপনি চাইলে রকেট থেকে বিনা খরচে বিকাশ এবং অন্যান্য MFS সার্ভিসে টাকা লেনদেন করতে পারবেন।

 


এর জন্য দরকার হবে--- ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এপ সেলফিন এবং আরেকটি এপ দরকার হবে সেটি হলো

ডাচবাংলা ব্যাংকের Nexus Pay.

বিস্তারিত পাবেন এখানে। নিচে আমি ধাপগুলো এক এক করে বর্ণনা করছি:

১. প্রথমে সেলফিন ও নেক্সাস পে এপে রেজিস্ট্রেশন করতে হবে।

২.নেক্সাস পে এড কার্ড অপশন থেকে রকেট সিলেক্ট করে নিজের রকেট একাউন্টটি এড করে নিতে হবে।

৩.রকেট এড করার পর এখন টাকা সেলফিন একাউন্টে ট্রান্সফার করার জন্য নেক্সাস পে এপ থেকে Other Bank Transfer অপশনে যেতে হবে।

৪. এবার Beneficiary Management এ ঢুকে রাউটিং নাম্বার 125270007 দিয়ে নেক্সট চাপতে হবে এতে অটোমেটিক ভাবে ইসলামী ব্যাংক সিলেক্ট হয়ে যাবে এখন একাউন্ট নাম্বার দিতে বলবে।

৫. সেলফিন এপের ভার্চুয়াল ভিসা কার্ডে যে ১৩ সংখ্যার Acc নাম্বার (যেটি 358 দিয়ে শুরু হয়)দেয়া আছে সেটি ইনপুট দিতে হবে এবং কার্ডে যে নাম দেয়া আছে সেটি ইনপুট দিতে হবে।

৬. সাকসেসফুল ভাবে একাউন্ড এড হলে এবার EFT বা NPSB ট্রান্সফারের মাধ্যমে টাকা সেলফিনে এড করতে পারবেন। EFT এর ক্ষেত্রে শুক্র শনিবার টাকা ট্রান্সফার হবে না এবং টাকা যোগ হতে ১-২ দিন সময় লাগতে পারে। (EFT এবং NPSB এর বিস্তারিত  পার্থক্য ইউটিউব থেকে জেনে নিবেন)। রকেট থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারে হাজারে ৯ টাকা চার্জ নেয়ার কথা থাকলেও আপাতত সার্ভিসটি ফ্রি রয়েছে। পরবর্তিতে চার্জ এড করলে ব্যাংক থেকে জেনে নিবেন।

এবার---

সফল ভাবে সেলফিনে টাকা যোগ হয়ে গেলে সহজেই আপনি বিকাশ বা নগদের এড মানি অপশন থেকে ভিসা কার্ডের মাধ্যমে সেলফিনে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন একদম ফ্রিতেই।

(সতর্কতা: প্রথমে অল্প টাকা ট্রান্সফারের মাধ্যমে চেক করে নিবেন এবং নিজ দায়িত্বে ট্রান্সফার করবেন কোনো ভুলের জন্য আমি দায়ী থাকব না)।

ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্মানিত পাঠক, প্রতিটি পোস্ট পড়ার পর আপনার রূচিশীল-মার্জিত মন্তব্য জানাতে ভুলবেন না। তবে ধর্ম বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন।